ক্যাকটাস

মোজাক্কির হোসাইন

 ক্যাকটাস


তুমি আমায় হত্যা করেছো অতি আদুরে নির্মম ভাবে,

মানবীয় জাগরনে প্রেমের গুপ্তচর গজিয়েছো,

যখন নিজেকে হারাই বিকৃত কোন স্হানে

অনায়াসে কানে আসে অমর বাণী!

অপলক দ্রুত স্নানে নিজেকে শুদ্ধ করি।


জীবন বৈরি বেলা!

অন্তরগত বোধের সুষমায় শিখাজল ফাগুনের আনন্দে

উত্তাল বাতাসের ছত্রে ছত্রে তুমিই ঊর্ধজীব,

অগনিত গলিতে জয়োল্লাসে নামবে দেদার বাঁক

থাকুক সবই, পড়ে থাক স্নেহটুকু ছত্রের আকার


তোমার শব্দ ভেলায় হারাতে হারাতে ঠাহর ফিরে থাকি,

অর্ধনগ্ন স্নানরত আমার দুটো আঁখি!!

অগ্নিবুকের শেষ সীমান্তে বিষ 

জোনাকির বর্ষণে জোৎস্নায় ভাঙে মনোহাড়

কুণ্ডলী হয়ে দেহ মম গলে বুক পৃষ্টায়

পৃথিবীর বুক চিরে চলে যাবো একদিন

তুমি পার্সেলে নিয়ে আসো একটি ক্যাকটাস,

অশ্রু ঝরাবেনা মোটে ও কাঁদবে না

রুয়ে দিও অতি আদুরে নির্মল হাতে আমার বুকে।


মুজাক্কির হোসাইন

No comments:

Post a Comment