Showing posts with label সামাজিক ব্যবস্তাপনা. Show all posts
Showing posts with label সামাজিক ব্যবস্তাপনা. Show all posts

আমরা রাস্তাঘাট চাই

Digital Bangladesh ;- হুম আমাদের বাংলাদেশ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া জায়গা গুলোই তো এগিয়ে যাচ্ছে। অন্যতায় অবহেলিত রা কি সুযোগ-সুবিধা পাচ্ছে? অবহেলিত, দূর্ভিত্তরা এখনো দুইপা-চারপা পিছিয়ে কেন? এটা কি তাদের কপালের দোষ নাকি রাক্ষসের রাক্ষসতা? কিছুই বুঝতে পারছি না! আমার জন্মের পর থেকেও পিছিয়ে থাকা জায়গা গুলো কেনো এখনো ২-৪ পা পিছিয়ে? প্রশাসনের কাছে প্রশ্ন! তবে কি নিম্নোক্ত রাস্তা গুলোর কোনো কাজ প্রশাসন দেয় না? তবে কী স্থানীয় প্রশাসনের লোক তাদের লোভ দেখিয়ে প্রতি বছর নির্বাচন খেলেই যাবে? নাকি কোনো একদিন তাদের উন্নয়ন হবে? নাকি এখনো জুতা হাতে নিয়ে হাটতে হবে? তারপর আরেক জনের পুকুরে হাত-পা ধৌত করার জন্য চাইবে? এদের কি দিন বদলাবে না? তাদের জন্য প্রশাসনের মায়া হয় না? এরা কি বাংলাদেশের জনগন না? যদি একই দেশের জনগন হয়ে সুযোগ-সুবিধা না পায় তবে প্রশাসন দিয়ে কি হবে! আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে ব্যস্ত। যে ইউনিয়ন পরিষদে বছরে একবারই দরকার থাকে কিনা সন্দেহ আছে! অথচ যারা প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে বাজার করতে আসে, পড়তে আসে, কর্মক্ষেত্রে আসে, চিকিৎসা করতে আসে ইত্যাদি কারণে আসে তাদের কি রাস্তাঘাটের উন্নয়ন হবে না? প্রশাসনকে অমান্য করা যাবে না তবে ন্যায়ের কথা বলা যাবে! তবে কি এই নির্বাচনে লোভ না দেখিয়ে রাস্তার কাজটা হবে? হুম কাজটা তখনি হবে যখন আম-জনতার রক্ত শিহরিত হবে! আমি-আপনি আমার-আপনার মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করি। তাদের কাছ থেকে সটিক সময়ে কোনো সুযোগ-সুবিধা পাই? অন্যতায় আমাদের ওয়ার্ড প্রতিনিধির অনুপস্থিতে আমরা আমাদের সব সুযোগ-সুবিধা পেয়েছিলাম! গুরুত্বপূর্ণ কথা: রাস্তার কাজের জন্য আমার-আপনার ভোট গুলো প্রচুর প্রচুর মূল্যবান। কমপক্ষে যে আগে রাস্তার কাজ করে দিতে পারবে তার জন্য ভোট টা এগিয়ে দেওয়ার আহ্ববান রইলো। তবে আরেকটা কথা রাস্তার জন্য একপায়ে দাড়িয়ে থেকে প্রতিবাদ করতে হবে তবেই উন্নয়ন হবে। পরিশেষে বলি, উন্নয়নের জন্য প্রতিবাদ শুরু করতেই হবে। গর্জে উঠার এইতো সময় সঠিক সুযোগে আঙ্গুল তুলার এইতো সময়। বি:দ্র: পোস্টটা শেয়ার করবেন এতে উচ্চ লেভেল পর্যন্ত পোস্টটা পৌছাতে পারবে। ভুল থাকলে দেখিয়ে দিবেন। তাছাড়া নিচের ফটো+ভিডিও সংগৃহিত। কারণ এসব রাস্তা দিয়ে যাওয়া হয়না। দরকার থাকলে কোনো রকম দরকার শেষ করি। কারণ যাতায়াত ব্যবস্থা ভালো না।😭 #দুপড়িরপার #ষাইটশৌলা #খিলসদরপুর আরোও বিভিন্ন এলাকা এমন আছে কিন্তু ফটো আমার কাছে নাই। তাই হেসট্যাগ বাকি থাকলো। ধন্যবাদ।✌️